নিউজ ডেস্ক।।
নিষেধ থাকার পরেও নিয়মের তোয়াক্কা না করে নেতা-কর্মীদের সঙ্গে পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়৷
ছাত্রলীগ সভাপতি জয়ের বাড়ি বরিশালে। ঈদ উদযাপন করতে আজ শনিবার তিনি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বাড়ি যান।
ছাত্রলীগ নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, আল নাহিয়ান খান জয় নিজেই পদ্মা সেতুর ওপরে নেতা-কর্মীদের নিয়ে সেলফি তুলছেন৷ এরপর নেতা-কর্মীরা জয়ের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার দিয়েছেন৷
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের মন্তব্য পাওয়া যায়নি। ছাত্রলীগ সহ-সভাপতি তিলোত্তমা সিকদার গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা নিষেধ, এটা আমাদের জানা ছিল৷ কিন্তু পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো বাড়ি যাচ্ছি, সেই আবেগ থেকে সেতুতে দাঁড়িয়ে ছবি তুলেছি৷
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
