এইমাত্র পাওয়া

টুইটারের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিলেন ইলন

নিউজ ডেস্ক।।

টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স সিইও ইলন মাস্ক।

শুক্রবার (৮ জুলাই) তিনি এ ঘোষণা দেন।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
টুইটারের পক্ষ থেকে ফেক অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে ইলন মাস্ক এ চুক্তি বাতিলের ঘোষণা দেন।

এ ছাড়াও টুইটার চুক্তির একাধিক বিধান লঙ্ঘন করেছে বলে জানান তিনি।
বিবিসি জানিয়েছে, ইলন মাস্কের চুক্তি বাতিলের ঘোষণার পর টুইটারের পক্ষ থেকে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে, শুক্রবার টুইটার কোম্পানির বোর্ড চেয়ারম্যান ব্রেট টেলর এক টুইট বার্তায় বলেন, চুক্তি কার্যকরের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে টুইটার।

প্রসঙ্গত, তথ্য সংক্রান্ত জটিলতার অভিযোগ এনে গত ৭ জুন টুইটার কেনার চুক্তি থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছিলেন ইলন মাস্ক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.