এইমাত্র পাওয়া

সিডস ফর দ্য ফিউচার বিজয়ী ৯ শিক্ষার্থী যাচ্ছেন থাইল্যান্ড

নিজস্ব প্রতিবেদক।।
এ বছরের সিডস ফর দ্য ফিউচার জয়ী বাংলাদেশের শীর্ষ ৯ শিক্ষার্থীর নাম ঘোষণা করেছে হুয়াওয়ে। আয়োজনের পরবর্তী রাউন্ডে অংশ নিতে আগামী মাসে এই বিজয়ীরা থাইল্যান্ড যাবেন এবং এশিয়ার অন্যান্য বিজয়ীর সঙ্গে যোগ দেবেন।

প্রতিযোগিতার ৯ বিজয়ী হলেন- বুয়েটের গোলাম মাহমুদ সামদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাদমিন সুলতানা, রুয়েটের মাদিহা বিনতে জাকির ও মেহরিন তাবাসসুম, আইইউটির ওয়াসিফা রহমান রেশমি ও মো. সুমিত হাসান, চুয়েটের মোহাম্মদ ইফতেখার ইবনে জালাল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লাজিব শারার শায়ক ও মোহসিনা তাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর ইউ লিওয়েন, বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও প্রতিনিধি বিয়াট্রিস কালদুন এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম। এ ছাড়া হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের বোর্ড মেম্বার জেসন লি উপস্থিত ছিলেন।

থাইল্যান্ডে এই প্রোগ্রামের পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে। থাইল্যান্ড রাউন্ডের বিজয়ীরা ‘টেক ফর গুড অ্যাকসেলারেটর ক্যাম্প’-এ অংশ নিতে সিঙ্গাপুর যাবেন। প্রোগ্রাম শেষে চ্যাম্পিয়নরা পাবেন হুয়াওয়ে মেটবুক ল্যাপটপ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.