মুজিবনগরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণী 

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ।।

বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2022 এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলার উপজেলা নির্বাহি অফিসার জনাব সুজন সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ভূপেষ রঞ্জন রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম মোল্লা, মুজিব নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব রফিকুল ইসলাম তোতা, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মফিজুর রহমান, মুজিবনগর ইউআরসি সম্মানিত ইন্সট্রাক্টর জনাব আবুল খায়ের, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব এহসানুল হাবিব ও জনাব আলাউদ্দিন এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী মুজিবনগর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আলাউদ্দিন। মুজিবনগর উপজেলা বঙ্গবন্ধু বালক দলের চ্যাম্পিয়ন যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ এ চ্যাম্পিয়ন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.