বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় খুলনা বিভাগের সেরা ইয়াসমিন

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।

 শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বাংলাদেশ স্টাডিজ বিষয়ে সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, মেহেরপুর এর দ্বাদশ শ্রেণির ছাত্রী উম্মে সাবেরা ইয়াসমিন খুলনা বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হওয়ায় তাকে আজ সকাল ১০.০০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম, সেগুনবাগিচা, ঢাকায় মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, এম.পি আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও প্রাইজ মানি প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি। বিজয়ী ছাত্রীকে সন্ধানী সংস্থার পক্ষ থেকে অভিনন্দন । উল্লেখ্য যে মেহেরপুর জেলার স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সন্ধানী স্কুল এন্ড কলেজ জেলায় শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা,বিতর্ক, স্কাউটিং সহ বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের স্থান সবসময় অর্জন করে থাকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.