মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আমাদের গর্বের পদ্মা সেতু সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইহা নিঃসন্দেহে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নের চমৎকার একটি চিত্র, সক্ষমতার একটি সুন্দর প্রতীক, একটি পুলকিত করা স্বপ্নের সুচারু বাস্তবায়ন ও একটি ঈর্ষণীয় সাফল্য। ইহা সম্ভব হয়েছে আপনার সদিচ্ছার কারণে। কারণ আপনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের সাহসী ও স্মার্ট প্রধানমন্ত্রী, বাংলার রত্ন এবং সারা বিশ্বে অনুকরণীয় অনুসরণীয় একজন অসাধারণ ব্যক্তিত্ব। দেশের প্রতিটি শ্রেণিকক্ষ শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য “স্মার্ট ক্লাসরুম” তৈরি করে প্রতিটি শিক্ষার্থীকে উৎকৃষ্ট মানের মানব সম্পদে পরিণত করার সুযোগ তৈরি করার দাবি জানাই আপনার প্রতি, মাননীয় প্রধানমন্ত্রী।
বিনীত নিবেদন,
মোঃ আব্দুল হালিম (অরবিট)
সিনিয়র শিক্ষক (ইংরেজি)
পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়
পটুয়াখালী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
