এইমাত্র পাওয়া

করোনার কারনে পদ্মাসেতুর উদ্ধোধনী অনুষ্ঠানে থাকতে পারেননি ৩ সংসদ সদস্য

দলীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে এই জনপ্রতিনিধি ও নেতাদের মঞ্চে থাকার কথা ছিল। এ কারণে ৭২ ঘণ্টা আগে তাঁদের করোনা পরীক্ষা করে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার তাঁদের প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। আজ শনিবার পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম নিজের ফেসবুক পেজে পোস্ট করে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।

ওই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমি, ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক গত এক মাস ধরে কাজ করে যাচ্ছিলাম। গতকালও (শুক্রবার) বিকেল পর্যন্ত ছিলাম।

এ কে এম এনামুল হক শামীম, পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ছাবেদুর রহমান সিকদার প্রধানমন্ত্রীর সভামঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিন সংসদ সদস্য ও দুই আওয়ামী লীগ নেতার করোনা শনাক্তের বিষয়টি জানান। তিনি বক্তব্যে তাঁদের রোগমুক্তির জন্য সবার দোয়া চান।

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমি, ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক গত এক মাস ধরে কাজ করে যাচ্ছিলাম। গতকালও (শুক্রবার) বিকেল পর্যন্ত ছিলাম। আমাদের দুর্ভাগ্য গতকাল রাতে তিনজনেরই কোভিড পজিটিভ রিপোর্ট আসে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.