এইমাত্র পাওয়া

​​​​​​​পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চবিতে আনন্দ শোভাযাত্রা

পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শনিবার (২৫ জুন) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রাটি। শহীদ মিনার ও জয় বাংলা চত্বর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সমস্ত প্রতিকূলতা ও ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সক্ষমতা দেখিয়েছেন। এই সেতু একদিকে যেমন পদ্মাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা দূর করবে অপরদিকে দেশের অর্থনীতিতে বিরাট একটি অবদান রাখবে। এতে করে একদিকে যেমন দেশ-বিদেশের শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়বে অন্যদিকে ওসব অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও শোভাযাত্রায় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ও অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.