বেতনের ১০ শতাংশ কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো)। শনিবার সকালে গাজীপুর শহরে এক পত্রিকার কার্যালয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের (বাবেশিকফো) এক সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দাবি জানানো হয়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাবেশিকফোর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও গাজীপুর জেলা শাখার আহ্বায়ক উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য গত জানুয়ারি থেকে মূল বেতনের ১০ শতাংশ চাঁদা কেটে রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
এর আগে অবসর সুবিধা বোর্ডের জন্য চার শতাংশ ও কল্যাণে দুই শতাংশ হারে চাঁদা কর্তনের নিয়ম ছিল। নতুন আদেশে তা বৃদ্ধি করে ছয় ও চার শতাংশ করা হয়েছে।
তাদের মধ্যে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম, নাজমুল হাসান, শ্রীপুর রেজাউল হক মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক হারুন অর রশিদ, সংগঠনের কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জাঙ্গালীয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আ. রহমান, দুর্বাটি এম ইউ কামিল মাদরাসার শিক্ষক শাহ আলম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
