এইমাত্র পাওয়া

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে হাতিয়ায় বর্নাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধিঃ
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দ্বীপ উপজেলা হাতিয়ায় বর্নাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আনন্দ র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে পুনরায় পরিষের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালীতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

বর্নাঢ্য আনন্দ র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্ল্যাহ, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের সকল দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, থানা প্রশাসনের সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.