বেতন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতি সহ কঠোর কর্মসূচিতে

জাহাঙ্গীর আলম সেলিম:

আজ রোববার (৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় সেগুনবাগিচায় রিপোর্টারর ইউনিটির তৃতীয় তলায় স্বাধীনতা হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন,আগামী ১৩ অক্টোবরের মধ্যে বেতন বৈষম্য নিরসন তথা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবি মেনে নেয়া না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। দাবি না মানা হলে আগামী ১৪ অক্টোবর ২ ঘণ্টা, ১৫ অক্টোবর ৩ ঘণ্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস এবং ১৭ অক্টোবর নিজ বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। এর মধ্যে দাবী আদায় না হলে আগামী ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন শিক্ষকরা। ঢাকার কোথায় কর্মসূচি পালন করা হবে তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলেন জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা আহবায়ক আনিসুর রহমান, প্রধান সমন্বয়ক আতিকুর রহমান আতিক, সদস্য সচিব শামসুদ্দিন মাসুদ, মুখপাত্র বদরুল আলম,নীতি নির্ধারণী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ সরকার সহ অনেকে।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (তোতা-গাজী), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (আতিক-কাশেম), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (আনসারী-আব্দুল্লাহ), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (আনিস-রবিউল), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (শামসুদ্দিন-ছাবেরা), বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (জাহিদুর রহমান), বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (বদরুল-দেলোয়ার), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফ্রন্ট (খালেদা- মোজাম্মেল), গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতি (খালেক), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফোরাম (হক-সিরাজ) এ ১০টি সংগঠনকে নিয়ে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ গঠনের ঘোষণা দেয়া হয়। পরে পুল প্রাথমিক শিক্ষক সমিতি ও প্যানেল প্রাথমিক শিক্ষক সমিতিসহ ৩ টি সংগঠন এই ঐক্য পরিষদে যোগ দিয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.