ঢাবির ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষার ফল প্রকাশিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admeece3d99a2351788fe9eb7f85f37ebae.eis.du.ac.bd/bn/408b7c8ad06e4d9954fa2d948a01f508) থেকে ফলাফল দেখা যাবে।বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়। সাধারণ জ্ঞান পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৫০০ জনকে অঙ্কন পরীক্ষার জন্য মনোনীত কার হয়েছে। আগামী ২ জুলাই ঢাকাসহ বিভাগীয় ৮ শহরে এ পরীক্ষা ‌অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী গত ১৭ জুন ‘চ’ ইউনিটের মোট ১৩০ টি আসনের বিপরীতে প্রায় সাড়ে ৭ হাজার জন পরীক্ষার্থী সাধারণ জ্ঞান পরীক্ষায় বসেছে। তার মধ্য হতে মনোনীত ১ হাজার ৫০০ জন পরবর্তী ‌অঙ্কন পরীক্ষায় ‌অংশগ্রহণ করতে পারবে। সেখান থেকে মোট ১৩০ জন চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পাবে।

উল্লেখ্য, এবার ‘চ’ ইউনিটে ২ টি অংশে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১. সাধারণ জ্ঞান; ২. অঙ্কন (ফিগার ড্রয়িং)। এর মধ্যে সাধারণ জ্ঞানে ৪০ নম্বরের পরীক্ষা ‌অনুষ্ঠিত হয়েছে এবং অঙ্কন (ফিগার ড্রয়িং)—এ ৬০ নম্বরের পরীক্ষা ২ জুলাই অনুষ্ঠিত হবে।

গত ১৭ মে ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষার পর উপাচার্য অ‌ধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অঙ্কন পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। ওই সময় তিনি বলেন, ‘এবার ‘চ’ ইউনিটের মোট ১৩০ টি আসনের বিপরীতে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্য থেকে মেধাতালিকায় প্রথম ১ হাজার ৫০০ জনকে ‌অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য মনোনীত করা হবে। আগামী ২ জুলাই এই ১ হাজার ৫০০ জনের অঙ্কন পরীক্ষা ‌অনুষ্ঠিত হবে। সেখান থেকে ১৩০ জন চারুকলা ‌অনুষদে ভর্তি হতে পারবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.