রফিকুল আলম বকুল মেহেরপুর প্রতিনিধি ।।
মেহেরপুরের গাংনীতে উদ্বোধন করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা । গতকাল বুধবার খেলার উদ্বোধন করা হয়।
আজ ফাইনাল খেলায় উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ সামসুজ্জোহা এর সভাপতিত্বে এবং গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর- ২ ( গাংনী ) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রন্জন রায় ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসান ও মোঃ ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, প্রধান শিক্ষক সাহাবউদ্দীন, প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম , দানেছুর রহমান, হাবিবুর রহমান, তারিকুজ্জামান, খাদিজা খাতুন এবং সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম, গোলাম হাসান, সেলিম রেজা, সেকেন্দার আলী, তৌহিদুর রহমান, আবু আব্দুল্লাহ সহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সামসুজ্জোহা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বাউট সরকারি প্রাথমিক বিদ্যালয় হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলায় পলাশিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪- ০ গোলে মাইলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন বাফুফের তালিকাভুক্ত রেফারি আব্বাসউদ্দীন ও রিপন আলী। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন জাকিউল ইসলাম, শরিফুল ইসলাম ও খাদিজা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
খেলায় ফলাফল সংরক্ষণে সহযোগিতা করেন প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম,ও মইনুল ইসলাম, এবং সহকারী শিক্ষক জাকিউল ইসলাম ও গোলাম মোস্তফা। খেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবলে ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বাউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মুনতাছির রহমান ও ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ম্যান অব দি টুর্নামেন্ট পলাশিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ইসমত আরা।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবর্গ টুর্নামেন্ট এ বিজয়ী এবং রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান খোকন এমপি বিজয়ী এবং বিজিত সকল খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে মুক্তি দিয়েছিলেন, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি জাতির বন্ধু তাই তিনি জাতির পিতা। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানান ছাত্রছাত্রীদের মনমানসিকতা কে গড়ে তুলতে অগ্রনী ভুমিকা পালন করার জন্য।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে ছাত্রছাত্রীদের জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা নিয়মিত প্রাকটিসের জন্য। গাংনী উপজেলা শিক্ষা প্রশাসনের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
