নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠির নলছিটি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজীম’র বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে একাডেমিক সুপারভাইজার মো বদরুল আমিন’র সভাপতিত্বে এ বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। ২১ জুন দুপুর ২টায় পৌরসভার মিলনায়তনে নলছিটি গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ মো জলিলুর রহমান আকন্দের সঞ্চালনায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, আলী হায়দার, একরামুল করিম মিঠু,তোফাজ্জল হোসেন প্রমূখ।
বিদায়ী ভাষণে শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজীম তার দীর্ঘ ৫ বছরের চাকরীকালীন সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। তিনি অত্র আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো সিদ্দিকুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
