কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় প্রিমিয়াম ব্যাংক স্থানন্তরিত শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাব ভবন’র দ্বিতীয় ফ্লোরে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
প্রিমিয়াম ব্যাংক কলাপাড়া শাখার ম্যানেজার মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এস ইউ ডি পি এবং চিফ এইচ আর অফিসার মামুন মাহমুদ, বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি সাধারণ সম্পাদক মো: ফিরোজ শিকদার, কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সজিব পাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া শাখার সহকারি ব্যবস্থাপক মোসাঃ রুখসান আরা ইসলাম। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: খোবায়েত।
এসময় প্রিমিয়াম ব্যাংক এর গ্রাহক, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
