সুভাষ বিশ্বাস নীলফামারী।।
উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে তিস্তা নদীর পানি শুক্রবার ভোর ছয়টা থেকে বিপদসীমা (৫২.৬০) ১৪ সেন্টিমিটার (৫২.৭৪) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিরিক্ত পানির চাপ সামলাতে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার চর, নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়ছে হাজার পরিবার ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আসফউদ্দৌলা জানান শুক্রবার ১৭ জুন ভোর ৬ টার সময় তিস্তা ব্যারেজ বিপদসীমার (৫২.৭৪) ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর চর ও নিম্নাঞ্চলের গ্রামগুলো পানিতে ডুবতে শুরু করেছে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নিম্নাঞ্চলের বাসিন্দাদের স্থানীয় নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেবার জন্য বলা হয়েছে। দফায় দফায় পানি বাড়ছে আবার কমছে। তিস্তা ব্যারেজের উজানে থাকা ভারত পাহাড়ী ঢল সামলাতে তাদের গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দিলে পানি বিপদসীমা অতিক্রম করে ।
এর ফলে এরই মধ্যে ঢুকতে শুরু করেছে জলঢাকা ডিমলা উপজেলার চর ও নিম্নাঞ্চলের গ্রামগুলো । জলঢাকা উপজেলার গোলমুন্ডা গয়াবাড়ি কৈমারী শোলমারী ডিমলা উপজেলার পূর্ব ছাত্নাই পশ্চিম ছাতনাই গয়াবাড়ী টেপাখড়িবাড়ী খালিশা চাপানি এলাকায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
