রফিকুল আলম বকুল,মেহেরপুর প্রতিনিধি ।।
মেহেরপুরে এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেনীর ছাত্রছাত্রীদের বরন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে প্রতিষ্ঠানের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবিউল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাপলা খাতুন ও মফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শেখ সোহরাওয়ার্দী জুয়েল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্র জুবায়ের একদাদ, এসএসসি বিদায়ী পরীক্ষার্থী সানজিদা ইয়াসমিন, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক শওকত আলী, শিক্ষক ও সাংবাদিক রফিকুল আলম বকুল সহ অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে রজনীগন্ধা ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করে শোনানো হয়। । প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন বলেন,তোমাদের সত্যিকারের মানুষ হতে হবে। তোমাদের মধ্যে মানসিক বিকাশ ঘর্টাতে হবে৷ মানসিক স্বাস্থ্য বিয়ে কাজ করতে হবে।
মানুষকে সত্যিকারের মানুষ হতে হলে নিজের মধ্যে অন্য মানুষের পাশে থাকতে হবে,আত্মীয় ও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকতে হবে, এবং হচ্ছো প্রতি সহমর্মিতা থাকতে হবে।
এই গুনগুলো না থাকলে তোমরা সত্যিকারের মানুষ হতে পারবে না। বিত্তের পিছনে না ঘুরে বুকে ধারণ করতে হবে চিত্তকে ধারণ করে। সঠিক সমযে সঠিক কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা আর তোমরা হচ্ছো সেই কারখানার কাঁচামাল।
তোমদেরকে মানবিক মানুষ হতে হবে। তোমরা বাবা মাসহ সবার সেবা করবে। তিনি শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য সর্বশেষে বলেন, তোমরা প্রতিটা সময়ের সদ্ব্যবহার করবে এবং সময়ের কাজ সময়ে করার অভ্যাস করবে।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম উদ্দীপনামুলক বক্তব্য প্রদান করেন। তিনি থ্রী হেড ব্যবহার করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহবান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
