এইমাত্র পাওয়া

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন

আবুল হোসেন বাবলু।।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে নানা আয়ােজনের মধ্যদিয়ে দিনব্যাপী পালিত হল রংপুরে শিক্ষা সপ্তাহ। গতকাল রােববার সকালে “একটাই লক্ষ্য হতে হবে দক্ষ ”এই শ্লােগান কে সামনে রেখে রংপুর সিটি মেয়র  মােস্তাফিজার রহমান মােস্তফা বেলুন উড়িয়ে শিক্ষা সপ্তাহের শুভ উদ্বােধন করেন।
রংপুর পলিটেকনিক ইনষ্টিটিউট ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা শিল্পকলা অডিটারিয়ামে এসে শেষ হয়। এরপর এখানে মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভােকেট ছাফিয়া খানম। বিকেলে ইন্ড্রেষ্ট্রিয়াল- ইন্সিটিউটে লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণে একটি সেমিনারের আয়ােজন করা হয়। রংপুর পলিটেকনিক ইনষ্টিটিউট সভা কক্ষে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মােঃ আব্দুল ওহাব ভূঞা।
রংপুর পলিটেকনিক ইনষ্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মােহাম্মদ ফয়সাল মুফতীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের ডি,ডি,এলজি জিলুফা সুলতানা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)  প্রকৌশলী মাে: আক্তার উজ্জামান, রংপুর আঞ্চলিক কার্যলয়ের পরিচালক (উপ-সচিব) খন্দকার মাে: নাহিদ হাসান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যলয়ের সংযুক্ত কর্মকর্তা  মাে: এ এইচ,এম, জাকারিয়া শাহীদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান। এই অনুষ্ঠান গুলােতে  রংপুর জেলার বিভিন্ন সরকারি বসরকারি কারিগরি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন ।###

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.