পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ার নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
“তোমরা ছিলে, তোমরা আছো, তোমরা রবে চিরদিন ” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তৃতা, গান, মাল্যদান এবং উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানস্থলে আবেগময় পরিবেশ তৈরি হয়। প্রধান শিক্ষক মো.আইয়ুব আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি আশ্রাফ আলী হাওলাদার। সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, অধ্যায়নরত শিক্ষার্থী, বিদায়ী শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক এ অতিথিরা।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো.নেছার উদ্দিন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
