রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সহকারী কমিশনার ( ভুমি) নাজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এম এ খালেক । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাজাহান রেজা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা জাপা সভাপতি আব্দুল হালিম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসির ইন্সট্যাক্টর মফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সামসুজ্জোহা , ফয়সল বিন হাসান, আরিফ হাসান, উবায়দুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা ।অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গোলাম ফারুক, প্রধান শিক্ষক , সাহাবউদ্দীন হাফিজুর রহমান বকুল,মাহবুবুর রহমান কাজল, জাহাঙ্গীর হেসেন, রাশেদুল হক,মইনুল হক,তানজিদুর রহমান মুক্তি,জিয়া মোহাম্মদ মাসুম, তারিকুজৃজামান দানেচুর রহমান, খাদিজা খাতুন,মন্জুয়ারা খাতুন, সহকারী শিক্ষক মাজহারুল হক,আব্দুর রকিব , গোলাম হাসান, তৌহিদুর রহমান কাকন,, নুরুজ্জামান সেলিম, সাদ আহম্মেদ মানিক, গোলাম মোস্তফা, হাফিজা আফরোজ রুমি, জাকিউল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৬২ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে। মঙ্গলবার সকালে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ১৬২ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর ও আনন্দদায়ক পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজয়ী প্রতিযোগীূের মধ্যে পুরষ্কার বিতরণ করেন সহকারী কমিশনার ( ভুমি ) নাজমুল আলম ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
