নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রামের সাতকানিয়ায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সুকুমার সূত্রধর (৩৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সুকুমার সূত্রধর উপজেলার পুরানগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুনীল সূত্রধরের ছেলে।
ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, সিএনজিচালিতে অটোরিকশায় বসে রাইজিং স্টার কিন্ডারগার্টেনের এক ছাত্রীকে ইভটিজিং করে ওই যুবক। পরে ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানালে তারা ওই যুবককে আটক করে প্রশাসনকে খবর দেন। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
