নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের পরীক্ষা কমিটির অবহেলায় ল্যাব পরীক্ষার খাতা হারিয়ে ফেলার অভিযোগ উঠেছে ওই বিভাগের শিক্ষকের বিরুদ্ধে। খাতা হারিয়ে ফেলায় ফলে চরম ভোগান্তিতে পড়েছে বিভাগটির শিক্ষার্থীরা। খাতা হারিয়ে ফেলা ওই শিক্ষকের নাম ড. সাঈদ হাসান ও পরীক্ষা কমিটির সভাপতির নাম অধ্যাপক ড. আব্দুস ছাত্তার।
জানা যায়, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা কমিটির বাকি সদস্যরা হলেনÑ অধ্যাপক নওরীন আহসান ও গোলাম দস্তগীর আল কাদেরী। নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার আট সপ্তাহ অর্থাৎ দুই মাসের মধ্যেই ফলাফল জমা দিতে হয়। কিন্তু তিনি সেই খাতার ফলাফল দীর্ঘ পাঁচ মাসেও তৈরি করতে পারেননি। শুধু তা-ই নয়, দেখা যায় তাতে প্রায় ১৫টি খাতার নম্বর জমাই পড়েনি এবং এই ১৫টি খাতার নম্বর না দিয়েই ট্যাবুলেশন তৈরির কাজ শুরু করা হয়। যারা ট্যাবুলেশন তৈরির কাজ করেন তারাও বিষয়টি গুরুত্ব না দিয়েই কাজ চালু রাখেন।
নিয়মানুযায়ী পরীক্ষার্থীদের ইনকোর্স, প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্লাস এসেসমেন্ট নম্বরসহ সব নম্বর তত্ত্বীয় ও ব্যবহারিক ফাইনাল পরীক্ষার আগেই জমা দিতে হয় এবং সব নম্বর পাওয়ার পরে ট্যাবুলেশনের কার্যক্রম শুরু হয়। কিন্তু অধ্যাপক ছাত্তার সব নম্বর পাওয়ার আগেই প্যাকেট খোলেন এবং ট্যাবুলেশনের কাজ শুরু করেন। এমনকি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সব পরীক্ষা সম্পন্ন হলেও মে মাসের ২য় সপ্তাহে ব্যবহারিক পরীক্ষার ক্লাস এসেসমেন্ট নম্বর জমা পড়ে। অথচ টেবুলেশনের কার্যক্রম অনেক আগেই শুরু হয়, যা নিয়মবহির্ভূত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
