নিউজ ডেস্ক।।
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য এমপিওভুক্তির মেয়াদ ৬ মাস হওয়ার প্রয়োজন নেই। রোববার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব সোনা মনি চাকমা।
আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ মোতাবেক ইনডেক্সধারী অভিজ্ঞতা সম্পন্ন নতুন সমপদে বা উচ্চতর পদে নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে জাতীয় পে স্কেল ২০১৫ এর ১১ (১) অনুচ্ছেদ অনুযায়ী এমপিওভুক্তির মেয়াদ ৬ মাস হওয়ার প্রয়োজন নেই।
এ বিষয়য়ে কার্যকর ব্যবস্থা নিতে মাউশি মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
