১৬ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ২ লাখ ২৮ হাজার ৪৪২ প্রার্থীর অ্যাপ্লিকেন্ট কপি ও শিক্ষাগত যোগ্যতার সনদের হার্ডকপি ডাকযোগে এনটিআরসিএতে পাঠাতে হবে না। তবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইবা পরীক্ষার বোর্ডে মূল সনদ প্রদর্শন করতে হবে। আর ভাইভা পরীক্ষায় অ্যাপ্লিকেন্ট কপি ও শিক্ষাগত যোগ্যতার সনদের হার্ডকপি জমা দিতে বলা হয়েছে প্রার্থীদের।
বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। যদিও গত ২৩ মে জারি করা ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের অ্যাপ্লিকেন্ট কপি ও শিক্ষাগত যোগ্যতার সনদের হার্ডকপি পাঠাতে বলা হয়েছিল।
আগামী ১৫ ও ১৬ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ৩০ সেপ্টেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রিলিতে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ১৯৯ জন প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
