এইমাত্র পাওয়া

বিসিসিআই থেকে সৌরভ গাঙ্গুলির পদত্যাগের ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক।।

মনে করা হচ্ছে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। নতুন কিছু শুরু করতে চান বলে জানিয়েছেন। বুধবার (১ জুন) সৌরভের টুইট ঘিরে তৈরী হয়েছে এমন জল্পনা।

টুইট করে সৌরভ লেখেন, ‘৩০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। ১৯৯২ সাল থেকে ক্রিকেট খেলছি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, ক্রিকেট আমাকে আপনাদের সমর্থন দিয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার এই যাত্রার সদস্য ছিলেন। আজ আমি যেখানে পৌঁছেছি, সেটা আপনাদের সাহায্যেই সম্ভব হয়েছে। আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করেছি যাতে মানুষের উপকার হয়। আশা করি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ

তবে সৌরভের এই টুইটের কী কারণ তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই বিসিসিআইয়ের সচিব জয় শাহ একাধিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দেননি সৌরভ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.