মেহেরপুরের গাংনীতে অভিভাবক, শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটি ও গ্রাম উন্নয়ন দলের সমন্বয় সভা

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।

স্কুল থেকে ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটি ও গ্রাম উন্নয়ন দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে স্কুল মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগীতায় গ্রাম উন্নয়ন দল, স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকরা এ আয়োজন করেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ ফাল্গুনী বানু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরামর মেহেরপুর জেলা সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মটমুড়া ইউনিয়ন ভলেন্টিয়ার ফোরাম সভাপতি জনাব হাসান আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাওট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান সংগ্রাম ও সহকারী শিক্ষক ফেরদৌসী খাতুন

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় শিক্ষার মান উন্নয়নের জন্য মতামত দেন অভিভাবক মাছুরা খাতুন, মোঃ আনোয়ার হোসেন, কুতুব উদ্দীন সহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নওদা হোগলবাড়িয়া গ্রাম উন্নয়ন দলের সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান । অভিভাবক, শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটি ও গ্রাম উন্নয়ন দলের সমন্বয় সভার বিস্তারিত আলোচনা ও শিক্ষার মান উন্নয়ন তুলে ধরে আলোচনা করেন ও অনুষ্ঠানের কারিগরি সহায়তা প্রদান করেন ইউনিয়ন সমন্বয়কারী সাধন কুমার।

শিশু ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন করা, শিক্ষার্থীদের ভাল ফলাফল করানো ও মোবাইল ফোন আসক্তি থেকে সন্তানকে দুরে রাখার জন্য নানা সিদ্ধান্ত নেওয়া হয় অভিভাবক সমাবেশে। উপস্থিত ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য গ্রাম উন্নয়ন দলের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.