জিয়াউর রহমান পান্নাঃ
দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলপুর উপজেলা শাখার নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় ভোট শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোট গ্রহণ চলা কালে শিক্ষকদের ব্যাপক উৎসাহ ও উপস্থিতি লক্ষ করা যায়।
৫১ সদস্য বিশিষ্ট ফুলপুর উপজেলা শাখা কমিটির মধ্যে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ছাড়া বাকী ৪৯টি পদে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়। নির্বাচনে ৬৩৬ জন ভোটারের মধ্যে ৪৮৯ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে আব্দুস ছালাম ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দী আব্দুর রাজ্জাক পায় ২০৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শেখ রাসেল ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দী রফিকুল ইসলাম পায় ১৮৭ ভোট। বাতিল ভোটের সংখ্যা ২৫টি। নির্বাচন চলা কালে ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকীম সরকার, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ কুতুব চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র আমিনুল হক, পৌর আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি আনোয়ারুল হক তোতা, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম সম্পাদক আলী হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে মোঃ রেজাউল কবির ও নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বাবুল মিয়া সরকার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
