নিউজ ডেস্ক।।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। বিজিবির ৯৯তম ব্যাচে ‘সিপাহি (জিডি)’ পদে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে।
চাকরি প্রত্যাশীরা আগামী ৪ জুনের মধ্যে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিপাহি (জিডি)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমানে জিপিএ ২.৫০
শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষদের জন্য ৪৭.১৭৩ কেজি। বুকের মাপ সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
সাধারণ নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ নারী প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের নারীদের জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।
দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)
শর্ত: সাঁতার জানা বাধ্যতামূলক
বয়স: ২০২২ সালের ১১ নভেম্বর তারিখে বয়স ১৮ থেকে ২৩ বছর
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, বাসস্থানসহ অন্যান্য সুবিধা রয়েছে।
আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীরা https://www.bgb.gov.bd/ এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে সার্ভিস চার্জসহ ১৬০ টাকা পাঠাতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
