ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অশংগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, এইচএসসি শিক্ষার্থীদের বরণ ও বিদায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে কলেজ মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, ছাত্রীদের বরণ ও বিদায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে এসময় প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোহা. সাদেক কুরাইশী, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম স্বপন প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে অভিভাবকদের মুখ উজ্জ্বল করে দেশ ও জাতিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেন।

বক্তব্য শেষে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অশংগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন আমন্ত্রীত অতিথিবৃন্দ। এছাড়াও এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ছাত্রীদের বিদায় প্রদান করা হয়। এসব শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এসময় কজেলের বিভিন্ন শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবকগণ, কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, শিক্ষক-শিক্ষিকাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.