এইমাত্র পাওয়া

শিক্ষাবার্তা পত্রিকার সাব-এডিটর রফিকুল মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক

মেহেরপুর প্রতিনিধি।।

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ উপলক্ষে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম রফিকুল আলম বকুল। কঠোর পরিশ্রমী ও দক্ষ এই শিক্ষক ২০১৯ সালে উপজেলা পর্যায়ে ও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

তিনি সকল জাতীয় দিবসসহ সকল অনুষ্ঠানে উপস্থাপনা করে থাকেন। অত্যন্ত অমায়িক ব্যবহার ও আন্তরিকতার জন্য ছাত্রছাত্রী ও সকলের কাছে অত্যান্ত জনপ্রিয় এ শিক্ষক। তিনি ব্যানবেইস ও জাতীয় কম্পিউটার গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ( নেকটার) থেকে আইসিটিতে একাধিক প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তিনি কলেজের সকল জাতীয় দিবস উৎযাপন সহ বিভিন্ন দিবসে একজন ভাল উপস্থাপক হিসেবে কাজ করেন। ছাত্রছাত্রী, অভিভাবক,সহকর্মী ও কর্তৃপক্ষের সাথে সবসময় সহযোগিতামুলক প্রবনতা দেখা যায়। শ্রেণীকক্ষে পাঠদান দায়িত্ববোধ ,সময়ানুবর্তীতা সব ব্যাপারে একজন সচেতন শিক্ষক হিসেবে তার সুনাম রয়েছে। তিনি নিজ কলেজ রোভার স্কাউটস ইউনিট এর একজন রোভার ইউনিট লিডার। এছাড়া তিনি মেহেরপুর জেলা রোভারের কোষাধ্যক্ষ হিসেবে ও দায়িত্ব পালন করে চলেছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা ও লেখালেখি করে থাকেন। বিশেষ করে জেলার শিক্ষা নিয়ে বিভিন্ন পজিটিভ প্রতিবেদন করে থাকেন তিনি দৈনিক লাখোকন্ঠ ও সারাবাংলা.নেট এর মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া শিক্ষা সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল শিক্ষাবার্তা.কম পত্রিকার সাব-এডিটর হিসেবে কাজ করেন। কিশোরের ডাকসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথেও তিনি জড়িত। বাংলাদেশ ধুমপান বিরোধী কার্যক্রমে তিনি কাজ করেন। অত্যান্ত বন্ধুবৎসল এই শিক্ষক আমরা ৯৩ নামের বন্ধু গ্রুপের খুলনা বিভাগীয় সমন্বয়কারী। তিনি ২০০৬ সালে ঢাকাতে সাভার ইপিজেড এ মাল্টিন্যাশনাল কোম্পানির চাকুরী ছেড়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন। তার সহধর্মিণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জনাব রফিকুল আলম এক পুত্র ও এক কন্যার জনক। তিনি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মৃত হাজী খেদমত আলী ও হাজি মাহফুজা খাতুনের পঞ্চম সন্তান। বর্তমানে তিনি গাংনীতে বসবাস করেন। জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( কারিগরি) নির্বাচিত হওয়ার খবরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। অনুভুতি ব্যক্তকালে তিনি বলেন,আজ যদি আমার বাবা বেঁচে থাকতেন তবে সবচেয়ে বেশী খুশী হতেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীদের সর্বাত্মক সহযোগিতার ফসল আমার এ সাফল্য। কলেজের সকলের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না তিনি তার স্ত্রী ও সন্তানদের ও ধন্যবাদ জানান তাকে সহযোগিতার জন্য।

তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন শিক্ষকতা আমার পেশা এবং নেশা দুটোই। আমি মনে প্রাণে শিক্ষকতা পেশাকে উপভোগ করি। আমার এ অর্জনের কারণে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। তিনি বলেন, আমি যেন চাকুরির শেষদিন পর্যন্ত প্রতিষ্ঠানের এবং শিক্ষার্থীদের জন্য সেবার মনোভাব নিয়ে কাজ করতে পারি সেজন্য দোয়া করবেন।তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ যারা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর মনোনয়ন ও বাছাই কার্যক্রমে জড়িত ছিলেন সবার প্রতি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.