নিউজ ডেস্ক।।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় রাজবাড়ীতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে গতকাল শুক্রবার ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত সরঞ্জামসহ প্রশ্নপত্র উদ্ধার করা হয়।
পরীক্ষা চলাকালে রাজবাড়ী থেকে একজন প্রশিক্ষক, প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার পাঁচ শিক্ষক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক, ব্যাংক কর্মকর্তা, এনজিও কর্মচারী, গৃহিণীসহ ১৩ জনকে আটক করা হয়। তাঁদের আটকের পর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস ব্রিফিং করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
