এইমাত্র পাওয়া

নলধা মাধ্যমিক বিদ্যালয় পেল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক

সজল আহমেদ।।

ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ জরিপে  স্থায়ী স্বীকৃতি প্রাপ্ত দেশসেরা প্রতিষ্ঠান নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় (প্রস্তাবিত) শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রহলাদ চন্দ্র হীরা, ফকিরহাট উপজেলায় সেরা প্রতিষ্ঠান প্রধান এবং ঐ একই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এবং এটুআই অ্যাম্বাসেডর জনাব এ.সুকুর আলী খান ফকিরহাট উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে।

তাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের কার্যনিবাহী কমিটির সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ, বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী এবং সংশ্লিষ্ঠ বিচারকমন্ডলীদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন ও সাথে সাথে জেলায় তারা সাফল্য বয়ে আনবে সেই কামনা করেছেন ও দোয়া চেয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.