বাজেট অধিবেশন শুরু ৫ জুন

নিউজ ডেস্ক।।

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) বসছে ৫ জুন। এই অধিবেশনেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে।

বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০২২-২৩ অর্থবছরের বাজেট আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.