গুচ্ছ পরীক্ষায় এসএসসির সাল বিবেচনায় না রাখার সুপারিশ

 

এ বছর শ্বিবিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় এসএসসি পাসের সাল বিবেচনায় না নেয়ার সুপরাশি করা হয়েছে। শুধু এইচএসসির সাল বিবেচনা করেই পরীক্ষায় অংশ নেয়ার জন্য শিক্ষার্থীদের সুযোগ দেয়ার বিষয়ে ভাবা হচ্ছে। অর্থাৎ একজন শিক্ষার্থী যে বছরেই এসএসসি পাস করে থাকুক না কেন শুধু এইচএসসির সাল বিবেবনায় এলেই তাকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সুযোগ দেয়ার সুপারিশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এসএসসি পাসের সাল বিবেচনায় আনতে চাই না। কেবল এইচএসসি পাসের সাল বিবেচনায় আনতে চাই। তবে এটি একান্তই আমার ব্যক্তিগত মতামত।
যবিপ্রবির ভিসি আরো বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের যে সভা হয়েছে সেখানে ইন্টারমিডিয়েট (এইচএসসি) নিয়ে কথা হয়েছে। সেখানে মাধ্যমিক নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি বিশ্বাস করি আমাদের মাথা ব্যথা হবে ইন্টারমিডিয়েট নিয়ে। অর্থাৎ এ বছর যারা এইচএসসি পাস করেছে তাদের পূর্ববর্তী বছরের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সুযোগ পাবে। এসএসসি পাস করা নিয়ে আমাদের মাথা নেই। মাথাব্যাথা থাকাও উচিত না।
তিনি আরো বলেন, আমরা এখনো এটা ক্লিয়ার করিনি যে এসএসসি কোন ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সুযোগ পাবে। পরবর্তী সভায় আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি বিশ্বাস করি ২০২০ সালে যারা ইমপ্রুভমেন্ট দিয়েছে তারা ভর্তি পরীক্ষার সুযোগ পাবে।
অপর দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীন আখতার জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের কথা বলা হয়েছে। বিষয়টি আমরা আমাদের ডিনদের জানিয়েছি। তারা বলেছেন এ বছর সময় কম। সেজন্য এ বছর থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে না। তবে আমরা আগামী বছর থেকে বিভাগীয় পর্যায়েই ভর্তি পরীক্ষা আয়োজন করব। এটি অনেকটাই নিশ্চিত।
তিনি আরো বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চাই। তবে এটি আমার একার সিদ্ধান্ত না। আমাদের ডিনস কমিটি আছে, একাডেমিক কাউন্সিল আছে। সবার সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এ দিকে আজ (বুধবার) চবির কোর কমিটির একটি সভা রয়েছে। ওই সভায় আমি সবাইকে অনুরোধ করব যেন তারা সেকন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দেয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.