এইমাত্র পাওয়া

সিপাহি বিদ্রোহে অংশ নেওয়া ২৮২ জনের কংকাল উদ্ধার

অনলাইন ডেস্ক:

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে অংশ নেওয়া ২৮২ ভারতীয় সেনার কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, পাঞ্জাবের অমৃতসরের কাছে একটি নৃতাত্ত্বিক খননকাজের সময় দেহাবশেষগুলো উদ্ধার করা হয়।

বিদ্রোহের সময় বন্দুকের কার্তুজে শূকর ও গরুর মাংসের চর্বি ব্যবহারের প্রতিবাদে বিদ্রোহ করেছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সেনারা। অনেক ইতিহাসবিদের মতে, সিপাহি বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ।

পাঞ্জাব বিশ্ববিদ্যায়ের নৃতত্ত্ববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জে এস সেহরাওয়াত বলেন, সেনারা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে অংশ নিয়েছিলেন। দেহাবশেষগুলো স্থানীয় আজনালার একটি ধর্মীয় স্থাপনার নিচে খননের সময় পাওয়া যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.