মিউজ ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগেরদিন বুধবার ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই হিসেবে আজ করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
