সুভাষ বিশ্বাস নীলফামারী।।
নীলফামারীতে বিএসসি শিক্ষক কর্তৃক অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টায় অভিযুক্ত শিক্ষক ছয় মাসের সাময়িক বরখাস্ত । এলাকাবাসীর হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হাওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে । ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ বহুমুখী উচ্চ বিদ্যালয় (১০ মে মঙ্গলবার) সকাল এগার টার পরে বিদ্যালয় চলাকালীন সময়ে বিএসসি শিক্ষক কমর উদ্দিন অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর শরীরে হাত দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে ।
পরের দিন বুধবার ওই নির্যাতিতা ছাত্রীর পিতা মাহবুবুর রহমানসহ এলাকাবাসী বিএসসি শিক্ষক কমর উদ্দিন এর বিচার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম কে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে ।এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, বিদ্যালয় পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় ও বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করায় বিএসসি শিক্ষক কমর উদ্দিন কে ছয় মাসের সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
তবে মেয়ের বাবা চাচা ভাই সকলেই বিদ্যালয়ে এসে আমার শার্টের কলার ধরে আমাকে মারধোর করে যা সিসিটিভি ফুটেজ সংরক্ষণ রয়েছে ।
অভিযুক্ত বিএসসি শিক্ষক কমরউদ্দিন এর মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
এ বিষয়ে লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, বিষয়টি আমি শুনে ঘটনাস্থল পরিদর্শন করি । অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে বলে জানতে পেরেছি । তবে এখনো কোনো মামলা হয়নি এ বিষয়ে ।
জেলা উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
