নিজস্ব প্রতিবেদক।।
প্রথমবারের মতো গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংক গ্রাহকরা মোবাইলের মেয়াদবিহীন ডাটা প্যাকেজ চালু করেছে। তবে বেশ কয়েকটি কারণে খুব একটা সাড়া পায়নি অপারেটরগুলো। বরং সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানগুলো।
শুধু গ্রাহক নয় স্বয়ং টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এসব শর্তে উষ্মা প্রকাশ করেন। তিনি এর নেপথ্যে তিনটি কারণও শনাক্ত করেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘এই উদ্যোগ জনগণের কাছে ইতিবাচক হওয়ার কথা ছিলো অথচ এসব কারণে সেটি নেতিবাচক হয়ে গেছে। আমার কাছেই গ্রহণযোগ্য হয়নি, জনগণের কাছে কীভাবে গ্রহণযোগ্য হবে?’
আনলিমিডেট ঘোষণার পরও ক বছরের সময় বেঁধে দেওয়া হয়েছে প্যাকেজগুলোতে। যা বেশ দৃষ্টিকটু লেগেছে সবার কাছে। মোস্তাফা জব্বার বলছেন, ‘এই এক বছরের লিমিটের কোনো মূল্য নেই। এটি অযথা করা হয়েছে। কারণ কাউকে যদি ১৫ জিবি ডেটা দেই তাহলে সে তা এক বছরের বেশি ব্যবহার করবে এটা মনে করার কোনো কারণ নেই। ফলে এই বছরের লিমিট দেয়ার কোনো প্রশ্ন নেই।
এছাড়া মাসিক প্যাকেজের প্রতিদিন ডেটা ব্যবহারের শর্ত ও দাম নিয়ে প্রশ্ন তুলেছেন বেশিরভাগ গ্রাহক। বিশেষ করে গ্রামীণফোনের প্যাকেজে ডেটার দাম তুলনামূলক বেশি। মোস্তাফা জব্বার বলেন, ‘ডেটার দামের বিষয়টা রয়েছে। বিশেষ করে জিপির যে দাম, এটা গ্রহণযোগ্য না। জিপি বলেছে, এসএমপির কারণে তারা দাম বেশি রাখার জন্য নির্দেশিত হয়েছে । এখানে কথা হলো, এসএমপি হলেও যে, দাম তিনগুণ বেশি হবে এটা গ্রহণযোগ্য না।’
জানা যায়, প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে। এছাড়া রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
