১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে

নিউজ ডেস্ক।।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ। ২৪ ঘণ্টায় এই সুস্থ হয়েছেন ৩০৪ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ১ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১২ দিনের মত করোনা ভাইরাসে দেশে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল। দেশে করোনায় মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.