নিজস্ব প্রতিবেদক।।
ফেনী জেলায় ঐতিহাসিক স্থান অনেকগুলো। যেমন, পাগলা বাবার মাজার, শতবর্ষী চাঁদগাজী ভুঞাঁ মসজিদ, প্রাচীর সুড়ঙ্গ মঠ, বিলোনিয়া সীমান্ত পোস্ট, বিলোনিয়া পুরোনো রেল স্টেশন ইত্যাদি। এখানকার আরেকটি ঐতিহাসিক জায়গা বিজয় সিংহ দিঘি।
ফেনী নদীর নামানুসারে জায়গার নামও ফেনী। ওই নামেরই জেলা, উপজেলা এবং শহর। ফেনী জেলাটি রয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অংশে। উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম জেলা ও বঙ্গোপসাগর, পূর্ব দিকে চট্টগ্রাম ও ত্রিপুরা, পশ্চিমে নোয়াখালি।
ইতিহাস যেন একাকার হয়েছে এই বিশাল জলাশয়ে। ফেনী শহর থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে বিজয় সিংহ গ্রামে ফেনী সার্কিট হাউজের সামনে দিঘিটি অবস্থিত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
