নিউজ ডেস্ক।।
অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করা কোনো পত্রিকাকে কোনো ধরনের সরকারি ক্রোড়পত্র দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিক সহায়তার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি, তাদের কোনো ক্রোড়পত্র দেবো না। তাহলে ক্রোড়পত্র তাড়াতাড়ি নেয়ার জন্য চারদিকে যে ঘুরাঘুরি, সেটা বন্ধ হয়ে যাবে।
ভবিষ্যতে যারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না, সেক্ষেত্রেও কী করা যায়, সেটি নিয়েও আমরা ভাবছি বলে জানান ড. হাছান মাহমুদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
