অনলাইন ডেস্ক।।
আগেই নিবন্ধন করেছেন, কিন্তু বয়স ৬৫ বছর পার হয়ে গেছে এমন নাগরিকরা এবছর হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এক আলোচনা সভায় তিনি একথা জানান।
করোনার মহামারি কারণে ২০২০ এবং ২০২১ সালে কোনও হজযাত্রী সৌদি আরবে যেতে পারেনি। মহামারি না হলে ২০২০ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারতেন।
দুই বছর বিরতির পর করোনার সংক্রমণের কমে আসায় এবছর সারাবিশ্ব থেকে মোট ১০ লাখ মুসল্লিকে হজে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সৌদি আরব। কোন দেশের কত সংখ্যক মুসল্লি হজে অংশ নিতে পারবেন সেই কোটাও নির্ধারণ করে দিয়েছেন দেশটির সরকার। ঘোষিত কোটা অনুসারে, বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি অংশ নিচ্ছেন এবারের হজে। সম্প্রতি ধর্ম প্রতিমন্ত্রী নিজেও এ তথ্য জানিয়েছেন।
সীমিত সংখ্যক মুসল্লি হজ করার সুযোগ পাওয়ায় কারা যেতে পারবেন তা নির্ধারণ করতে হবে সরকারকে।
বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদুউল হকের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান নগদের ‘নগদ ইসলামিক’ উইংয়ের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি, নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
