এইমাত্র পাওয়া

বিশ্বসেরাদের তালিকায় শাবির ৮৫ শিক্ষক-শিক্ষার্থী

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন শিক্ষক।গত শনিবার(২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

গবেষনার ১২টি ক্যাটাগরিতে বিভক্ত এবারের তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষক। এর মধ্যে বাংলাদেশের রয়েছেন ২ হাজার ৭৭১ জন। এই তালিকায় শাবির ৮৫ জন শিক্ষক ও শিক্ষার্থী স্থান পেয়েছেন।

শাবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ৩৬তম স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, দ্বিতীয় স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরশাদ আলী, তৃতীয় স্থানে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসনাত।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‍্যাংকিং প্রকাশ করেছে এডি ইনডেক্স।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.