নিজস্ব প্রতিবেদক।।
প্রেমে পড়া, প্রেমে ভাঙন বলিউডে প্রায় ঘটে থাকে। খুব কম প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। আবার ভাঙনের খবর উঠে এসেছে। কিয়ারা আদবানি আর নায়ক সিদ্ধার্থ মালহোত্রার ছাড়াছাড়ি হয়ে গেছে।
কয়েক বছর ধরে সিদ্ধার্থ আর কিয়ারার প্রেম নিয়ে নানা খবর শোনা যেত বিটাউনে। তাঁদের অনেক সময় একসঙ্গে দেখা গেছে। এমনকি দুজনের পরিবারও দেখা–সাক্ষাৎ করেছে। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, সিদ্ধার্থ আর কিয়ারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছেন। এমনকি শোনা যাচ্ছে দুজনের মধ্যে আগের মতো সম্পর্ক নেই। তবে এর কারণ এখনো ফাঁস হয়নি। সিদ্ধার্থ আর কিয়ারকে জুটি হিসেবে তাঁদের অনুরাগীরা দারুণ পছন্দ করে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অসংখ্য ফ্যান ফলোয়িং পেজ আছে।
কিয়ারা আর সিদ্ধার্থের প্রেম চলছিল বেশ কিছুদিন ধরে। গুঞ্জন ছিল যে শিগগিরই এ জুটির চার হাত এক হতে চলেছে। এমনকি তাঁদের বাবা-মায়েদের এ বিয়েতে সম্মতি ছিল বলে শোনা গিয়েছিল। দুজনের পরিবার তাঁদের বিয়ে নিয়ে কথাবার্তা বলতে দেখা করেছিল বলে শোনা গেছে। কিন্তু কিয়ারা আর সিদ্ধার্থ কখনো তাঁদের সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। এ জুটি সব সময় জানিয়েছেন যে তাঁরা একে অপরের ভালো বন্ধু। তবে এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁরা একে অপরের খুব কাছের। তিনি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার আর কিয়ারার ছবির জগতের বাইরে আর একটা দুনিয়া আছে। আমরা এ জগতে বাস করি। তাই আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। আমরা একে অপরকে সংযোগ করতে পারি। এটাই আমরা উপভোগ করি।’
সিদ্ধার্থ আর কিয়ারার মধ্যে দারুণ সম্পর্ক অনেক সময় ধরা পড়েছে। ‘শেরশাহ’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁদের এ বোঝাপড়া। পর্দাতে তাঁদের রসায়ন সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আমাজন প্রাইম ভিডিওতে ‘শেরশাহ’ মুক্তি পেয়েছিল। এ ছবির পর সিদ্ধার্থ আর কিয়ারার জুটি আরও ভালোবাসা কুড়িয়েছে।
রোহিত শেট্টির ‘সুপার কপ’-এর তালিকায় এবার সিদ্ধার্থের নাম জুড়ে গেছে। আমাজন প্রাইম ভিডিওর আগামী ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে সিদ্ধার্থকে। রোহিত শেট্টি এ ওয়েব সিরিজটি পরিচালনা করবেন। এ ছাড়া সিদ্ধার্থকে ‘মিশন মজনু’, ‘যোদ্ধা’, ‘থ্যাঙ্ক গড’ ছবিতে দেখা যাবে। এদিকে কিয়ারা শিগগিরই ‘ভুল ভুলাইয়া টু’-তে আসতে চলেছেন। এ ছবিতে তার বিপরীতে আছেন কার্তিক আরিয়ান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
