নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ পেয়েও যোগদান করতে পারছেন না অন্তত ১০০ শিক্ষক। তাদের ভাষ্য এনটিআরসিএ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভুল চাহিদায় এমন অবস্থা তৈরি হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সুপারিশপ্রাপ্ত শিক্ষক ফোরামের অন্যতম সমন্বয়ক মো. তৈয়ব হোসেন বলেন, অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পক্ষ থেকে ভুল চাহিদা দেয়া হয়েছে। অনেকের আবার মহিলা কোটার সমস্যা। প্যাটার্ন যাওয়ার পর দেখা গেছে মহিলা কোটা পূরণ হয়নি। আগে থেকেই অন্য বিষয়ের শিক্ষক বিজ্ঞান শিক্ষকের প্যাটার্নে থাকায় ভৌত বিজ্ঞানে সুপারিশপ্রাপ্তদের সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে এমপিও হচ্ছে না।
তিনি বলেন, আমি জেনারেল শাখায় আবেদন করেছি। কিন্তু যোগদান করতে গিয়ে দেখি এটা কারিগরি শাখার পোস্ট। এমন বিভিন্ন কারণে অনেকেই যোগদান করতে ব্যর্থ হয়েছেন। আবার অনেকে যোগদান করেও এমপিও থেকে এখনও বঞ্চিত।
তৈয়ব বলেন, প্রধান শিক্ষক আমার মত অনেককেই সার্টিফিকেট দেখে নিয়োগ দেননি। তাদের পক্ষ থেকে আমরা লিখিতভাবে প্রত্যয়ন পেয়েছি। আমরা এই প্রত্যয়ন নিয়ে এনটিআরসিএ চেয়ারম্যান ও সচিবের সাথে দেখা করেছি। তারা পুনরায় সুপারিশের আশ্বাস দিলেও অগ্রগতি নেই৷ আজ ৪ মাস পার হতে যাচ্ছে আমরা কোনো সমাধান পাচ্ছি না। এ বিষয়ে একাধিক অভিযোগ দেয়ার কথাও জানান তিনি।
এদিকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা পুনঃসুপারিশের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন। আগামী ১১ মে সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এদিন এনটিআরসিএ চেয়ারম্যান ও মাউশি ডিজি বরাবর আমরা স্মারকলিপি প্রদান করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
