বুটেক্স ছাত্রলীগের সম্মেলন কাল

দীর্ঘ ৫ বছর পরে নানা উৎসাহ উদ্দীপনার সাথে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শাখা ছাত্রলীগের ২য় বার্ষিক সম্মেলন শনিবার ২৩ এপ্রিল বেলা ১২.০০ ঘটিকায় বুটেক্স কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে । এ নিয়ে পদ প্রত্যাশীদের স্লোগানে মিছিলে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত প্যাডে বুটেক্সের ২য় বার্ষিক সম্মেলনের তারিখ নিশ্চিত করা হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এম.পি। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিঃ মোজাফফর হোসেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোঃ আবুল কাশেম, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ জুয়েল রানা এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।

এছাড়া অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরিদা পারভীন, কেন্দ্রীয় উপ-দপ্তর বিষয়ক সম্পাদক এনামুল হক তানান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক উপ- সম্পাদক রওনক জাহান রাইন এবং কেন্দ্রীয় সহ-সম্পাদক নাওমি সুমাইয়া রহমান।

বুটেক্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিংকন যায়যায়দিনকে বলেন, ‘২য় বার্ষিক সম্মেলন খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আশা করি এই সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব যোগ্য পদে আসীন হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.