নিউজ ডেস্ক।।
চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, এ বিষয়ে পরীক্ষার ২-৩ মাস আগে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
করোনা মহামারির কারণে এ বছর অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে না বলে আগেই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর মো. মনসুরুল আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাপনী পরীক্ষা একেবারে বাতিলে কোনো চিন্তা আছে কি না, এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমাদের নতুন যে কারিকুলাম আছে সেখানে পরীক্ষাটা নাই। আমরা শিক্ষাবিদসহ অংশীজনের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় দুই বছর স্কুল বন্ধ ছিল। আমরা শিখন ঘাটতি পূরণে আর কোন টাইম নেই। আমরা ঘাটতি পূরণ করে তারপর সিদ্ধান্ত জানাবো। সমাপনী পরীক্ষা নভেম্বরের দিকে অনুষ্ঠিত হয়, তার কয়েকমাস আগেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আলমগীর মো. মনসুরুল আলম বলেন, শিক্ষার্থীরা পাঠে ব্যস্ত থাকুক। তাদেরকে টেনশনে ফেলতে চাই না। তারা শিখন যোগ্যতা যাতে অর্জন করতে পারে সেজন্য পরীক্ষার টেনশন দিতে চাই না। ভবিষ্যতে এই সমাপনী পরীক্ষা থাকবে না। -আমাদের সময়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
