এইমাত্র পাওয়া

প্রাথমিক বিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি পেছালো

স্পেশাল করেসপন্ডেন্ট।।

সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে বুধবার (২০ এপ্রিল) আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করা হলো।

এমতাবস্থায়, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬-১৬ জুলাই পর্যন্ত ঈদ-উল-আযহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখিত বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.