এইমাত্র পাওয়া

এফডিসিতে ফের নির্বাচন, প্রার্থী হচ্ছেন হিরো আলম

নিউজ ডেস্ক।।

আগামী ২১ মে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন। যাতে অংশ নিতে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত-সমালোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (১৮ এপ্রিল) নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে দুপুরে বিএফডিসিতে গিয়ে প্রযোজক সমিতির অফিসে সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, প্রযোজক সমিতি থেকে নির্বাচনের মনোনয়নপত্র কেনার পর আমি কলকাতায় ছিলাম। তাই জমা দিতে একটু সময় নিতে হলো। আমি সব সময় বিশ্বাস করি, স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়। তাই সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি।

এফডিসির সবচেয়ে প্রভাবশালী সংগঠন প্রযোজক সমিতি। গত বছরের মার্চ থেকে এই সমিতি নেতৃত্বশূন্য। বর্তমানে সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। তার তত্ত্বাবধানে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে নির্বাচন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.