নিউজ ডেস্ক।।
দেশের নানা প্রান্ত থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসেন সেবাপ্রত্যাশীরা। তবে আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার অধিদপ্তরে সব ধরণের ভিজিটর নিষিদ্ধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. হামিদুল হকের স্বাক্ষর করা আদেশে বলা হয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ এর ১ম ধাপের লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২০-২২ এপ্রিল পর্যন্ত সকল প্রকার ভিজিটর এর প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
